Sunday, 16 October 2016

শেফালী

শেফালী ফুল  হচ্ছে নিক্টান্থেস প্রজাতির একটি ফুল। এটি দক্ষিণ এশিয়ার দক্ষিণ-পূর্ব থাইল্যান্ড থেকে পশ্চিমে বাংলাদেশ, ভারত, উত্তরে নেপাল, ও পূর্বে পাকিস্তান পর্যন্ত এলাকা জুড়ে দেখতে পাওয়া যায়। এই ফুল পশ্চিমবঙ্গের ও থাইল্যান্ডের কাঞ্চনাবুরি প্রদেশের রাষ্ট্রীয় ফুল। শিউলি গাছ নরম ধূসর ছাল বা বাকল বিশিষ্ট হয় এবং ১০ মিটারের মত লম্বা হয়। গাছের পাতা গুলো ৬-৭ সেন্টিমিটার লম্বা ও সমান্তরাল প্রান্তের বিপরীতমুখী থাকে। সুগন্ধি জাতীয় এই ফুলে রয়েছে পাঁচ থেকে সাতটি সাদা বৃতি ও মাঝে লালচে-কমলা টিউবের মত বৃন্ত। এর ফল চ্যাপ্টা ও বাদামী হৃদপিণ্ডাকৃতির। ফলের ব্যাস ২ সেন্টিমিটার এবং এটি দুই ভাগে বিভক্ত। প্রতিটি ভাগে একটি করে বীজ থাকে।[১] এই ফুল শরৎকালে ফোটে। এর ফুলগুলি রাতে ফোটে এবং সকালে ঝরে যায়। শরৎ ও হেমন্ত কালের শিশির ভেজা সকালে ঝরে থাকা শিউলি অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি করে।

দিঘী লীলাবতী

হুমায়ূন আহমেদ এর  দিঘী লীলাবতী ।
location: নুহাশ পল্লী

রসুন্দি

রসুন্দি স্থানবিশেষ লতাপারুল বা নীলপারুল নামেও পরিচিত। প্রস্ফুটন প্রাচুর্য এবং রাজসিক ঐশ্বর্যের কারণে নীলপারুল ছড়িয়ে পড়েছে প্রায় সর্বত্র।

রাজা হাঁস


Thursday, 15 September 2016

মাকাল ফল

মাকাল ফল লতা জাতীয় উদ্ভিদ। এর লতা ভীষণ শক্ত। লতার রং সাদাটে সবুজ। লতা বেশ মোটা হয়।
গোড়ার দিকের লতা ২-৪ ইঞ্চি পর্যন্ত মোটা হতে পারে।
মাকালের পাতা চাল কুমড়োর পাতার মতো। তিনটি ফলকে বিভক্ত। গোলাকার। পাতার বোঁটা থেকে শীর্ষ ফলক পর্যন্ত দৈর্ঘ ৬ ইঞ্চি। আড়াআড়ি ব্যাস ৫ ইঞ্চি। পাতা খসখসে। বেশ পুরু। নরম।
পাতা গাঢ় সবুজ রঙের। বোঁটার দৈর্ঘ্য দেড় থেকে দুই ইঞ্চি। বোঁটা ১ ইঞ্চি মোটা।
মাকালের ফুল সাদা রঙের। লম্বা। মাইকাকৃতির। লাউফুলের সাথে মিল আছে। মঞ্জরি এক পুষ্পক। ফুল গন্ধহীন।
লাউয়ের মতোই ফুলের গোড়ায় ফল ধরে।
মাকালের মূল সৌন্দর্যই এর ফলে। ফল গোলগাল। মসৃণ। অসম্ভব সুন্দর।
কাঁচা ফলের রং সবুজ। ফল আপেলের মতো মোটা হয়। পূর্ণঙ্গ ফলের ওজন ৭৫ থেকে ১০০ গ্রাম।
ফল পাকার আগে হলুদ রং ধারণ করে।
পাকালে টকটকে লাল। বেশ শক্ত।
খোসা পুরু। ফলের ভেতরে জেলির মতো থকথকে এক ধরনের পদার্থ থাকে।
তার ভেতরে কালচে কদাকার বীজ।
বারোমাসি ফল। সারা বছর ফুল-ফল হয়। পানি পেলে সারা বছর চারা গজায়।
মাকালের বৈজ্ঞানিক নাম: Trichosanthes tricuspidata

Thursday, 11 August 2016

তিত বেগুন ফুল

location:gazipur

তিত বেগুন

প্রচুর কাঁটাযুক্ত বেগুন জাতীয় গুল্ম। বাংলাদেশের প্রায় সর্বত্র দেখা যায়। রাস্তা, রেল লাইনের পাশে, গ্রামীণ মেঠো পথের ধারে এই উদ্ভিদ প্রচুর পরিমানে দেখা যায়। এই গাছের ফল বিভিন্ন রোগের ঔষধ হিসেবে ব্যবহৃত হয়।